ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২০-৮-২০২৬ রাত ১০:৩২

মাগুরা শহরের আবালপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও এক নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন—রিপন (৪৫), পিতা: শরিফুল ইসলাম, ঠিকানা: পশ্চিম রামনগর, মাগুরা সদর, মাগুরা এবং নাঈম (৪০), পিতা: গোলাম রব্বানী, ঠিকানা: বেঙ্গা-বেরইল, মাগুরা সদর, মাগুরা।একই ঘটনায় বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি রিপনের মেয়ে ও রেজার স্ত্রী। তার ঠিকানা পশ্চিম রামনগর, থানা ও জেলা মাগুরা।

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন বলে জানা গেছে। গুরুতর আহত বৃষ্টি আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি গুরুতর আহত বৃষ্টি আক্তারের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত