কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড়ে মোবাইল চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ ও বিজিবি। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল জব্দ করে এবং একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তি উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার বাসিন্দা ময়েন আলীর পুত্র এনামুল হক অন্তর(২৬)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, তিলাই ইউনিয়নের আসাদ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিলো। রংপুর,ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব চোরাই মোবাইল ক্রয় করে নিয়ে যেত।সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিলো একটি ভারতীয়-বাংলাদেশী চোরাচালান চক্র। এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশন বিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছে। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইফোন,মটোরোলা, অপ্পো, রেডমি,রিয়েলমি,ভিভোসহ ৫৫ টি ব্যবহৃত ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক প্রায় ১৩ লক্ষ টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন,এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান, কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে একটি দল যৌথ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় চোরাই মোবাইল জব্দ করা হয়।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন,দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছে। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied