পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মালেকা (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে দেলোয়ার হোসাইনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উজানটিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার হোসাইন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার মেয়ে মালেকাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, পেকুয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত