মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
ভোলার মনপুরায় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে মনপুরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন এলাকার ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজার এলাকায় রাকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দাবি করেন তারা। এরপর তাকে মনপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রাকিব ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘গতকাল মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মনপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ