বেগুন ও শিমের চড়া দাম, বাকিগুলো ৬০ থেকে ৮০ টাকা
গেল মাসের তুলনায় বাজারে সবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে মৌসুম না হওয়ার অজুহাতে এখনও বাজারে বেগুন, শিম, গাজর, বরবটি, টমেটো ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে এই সবজিগুলোরই দাম তুলনামূলক বেশি। বাকি সবজিগুলোর দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা এবং বেগুন প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল। তিনি বলেন, তুলনামূলক সবজির দাম কিছুটা কমেছে, তবে চার পাঁচ ধরনের সবজি দাম এখনো অতিরিক্ত বেশি, যেগুলো ১০০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি। বাকি সবজিগুলোর দাম এখন তাও তুলনামূলক ঠিক আছে, বর্তমান বাজারে অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাব করলে গত মাসে সবজির দাম আকাশচুম্বী ছিল, সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কম যাচ্ছে।
সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় সরবরাহ কিছুটা কম রয়েছে। ফলে এই নির্দিষ্ট সবজিগুলোর দাম তুলনামূলক একটু বেশি। সবজিগুলো ১০০ টাকা থেকে শুরু করে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে অন্যান্য সব সবজি ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যদি টানা বৃষ্টি না হয় তাহলে সবজির দাম এমনই থাকবে।
এমএসএম / এমএসএম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই