ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২১-৮-২০২৬ দুপুর ৩:৩৯

উত্তাল আবহাওয়ায় সাগরে ইলিশ ধরতে গিয়ে  লাশ হয়ে ফিরেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জামাল হাওলাদার (৫৮)।  গতকাল রাতে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জামালের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সাগরের ‘সালেক চর’ এলাকায় প্রচণ্ড ঝড়ের মধ্যে জাল ফেলতে গিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন জামাল। এ সময় ট্রলারের জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার (১৯ আগস্ট) দুপুরে অন্য জেলেদের মাছ ধরার জালে তার মরদেহ উঠে আসে। বাগেরহাট জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জামাল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবি সমিতির সদস্য ছিলেন। একমাত্র উপার্জনক্ষম জামালের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে যান।  স্বামীর মৃত্যুতে শোকের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তার স্ত্রী। ইউপি সদস্য আবুল হোসেন জানান, নদীভাঙ্গনে বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব আমতলী গুচ্ছগ্রামে বসবাস করছিলেন তিনি। সংসারের আর্থিক সংকট মোকাবিলা এবং স্ত্রী-সন্তানদের জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে যেতেন। গত ২৫ জুলাই আলম আকনের ট্রলারে করে ইলিশ ধরার উদ্দেশে সাগরে যাত্রা করেছিলেন জামাল। জামালের মৃত্যুর খবর পেয়ে জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এ দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, জামাল হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বিধি অনুযায়ী সরকারি অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত