জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
মৌলভীবাজারের বড়লেখায় জালিয়াতি করে তৈরি করা জন্মনিবন্ধন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। যাচাই করে সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া যুবকের নাম আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম নিজের নামে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। পরে সেটিতে পৌর প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য বৃহস্পতিবার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার কার্যালয়ে যান। সনদটি দেখে সন্দেহ হলে পৌর কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে। একপর্যায়ে সনদটি জাল বলে নিশ্চিত হওয়া যায়।এরপর আসাদুল ইসলাম পলাশকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া জানান, ‘জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে ওই যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত