ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৬ দুপুর ৩:৪১

নিজ ও ক্রয়কৃত জমি থেকে বিতাড়িত হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯)। নিজের জমি পুনরুদ্ধার তো দূরের কথা, জমি ছাড়ার প্রতিবাদ করতে গেলেই উল্টো প্রতিপক্ষের দায়ের করা একটার পর একটা মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে তাকে। আইনের ফাঁকফোকর আর মিথ্যা মামলার বেড়াজালে বন্দী হয়ে চরম নিরাপত্তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ ও তার পরিবার।আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আঃ গনি বেপারীর ছেলে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীর সাথে একই এলাকার নাদিয়া সুলতানা (৩৫), আরিফুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়ার (৬৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের বিষয়ে মাদারীপুর বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা (নং-৯৬/১১) বর্তমানে বিচারাধীন রয়েছে। প্রতিপক্ষরা বৃদ্ধের মালিকানাধীন জমি দখল করে বসবাস করে আসছে। বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী যখনই নিজ ভূমিতে প্রবেশের চেষ্টা করেছেন বা সামাজিকভাবে প্রতিবাদ জানিয়েছেন, তখনই তাকে ও তার স্বজনদের ভয়ভীতি দেখানো হচ্ছ। 

জমি সংক্রান্ত বিরোধে গত (১২ আগস্ট ২৬) দুপুরে আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে একটি গাছের গুঁড়ি ভেসে যাওয়ার সময় তাদের গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম সেটি তোলার চেষ্টা করেন। এ সময় বিবাদীরা ঘটনাস্থলে এসে মঞ্জিলা বেগমের ওপর চড়াও হয়। এসময় প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা করে আহত করে।​ মঞ্জিলা বেগমের ডাক-চিৎকারে পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এসময় মান্নান বেপারীর পরিবারের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পরিবারটিকে মারধর করে এবং জীবননাশের হুমকি এবং মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীর অভিযোগ,তিনি প্রতিবাদ জানাতে গেলে কিংবা স্থানীয় প্রশাসনের কাছে বিচার চাইলে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে মারামারির মতো বিভ্রান্তিকর মামলা ঠুকে দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই—আইনি প্রক্রিয়ায় তাকে হয়রানি ও নিঃস্ব করে জমি দখলের প্রক্রিয়া স্থায়ী করা। বৃদ্ধ বয়সে বারংবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আর্থিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।
ভুক্তভোগী বৃদ্ধ আকুতি জানিয়ে আরো বলেন,
প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা পুলিশ ও আদালতের ভয় দেখায়। ঘরে থাকার উপায় নেই,আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত। আমি শুধু আমার জমিটুকু ফেরত চাই আর মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।"

​এ বিষয়ে অভিযুক্ত নাদিয়া সুলতানার মা ফাহিমা বেগম বলেন, জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান আছে, আদালত যে রায় দিবে আমরা সেটা মেনে নেবো। 

এব্যাপারে ​কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ