ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী সুইজগেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জ্বালানিও ভোজ্য তেলের গোডাউন, বসতঘর, খাবার হোটেল ও দোকানসহ অন্তত ৯টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় সুইজগেট এলাকার একটি তেলের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানপাট ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু এরই মধ্যে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে নয়টি স্থাপনা।
তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান