ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৬ দুপুর ৩:৪৩

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদনহীনভাবে মজুদ করা ৯১৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার মোহনপুর ইউনিয়নের দুধাই গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ।

অভিযানে দুধাই গ্রামের মেসার্স এমদাদুল ট্রেডার্সের গোডাউন থেকে ডিএপি, এমওপি ও টিএসপিসহ ৭৭১ বস্তা সার উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলাতক থাকায় উদ্ধার করা সার কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দুধাই বটতলা বাজারের অপর একটি গোডাউন থেকে আরও ১৪৮ বস্তা সার উদ্ধার করা হয়। এসব সার কৃষকদের কাছে বিক্রির জন্য মোহনপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স খাইরুল ট্রেডার্সের কাছে পাঠানো হয়েছে। এ সার বিক্রির অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অনুমোদনহীনভাবে মজুদ করে রাখার কোনো সুযোগ নেই। উদ্ধার করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক