বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের অভিযানে যৌতুক নিরোধ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক টিপু সুলতান নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি টিপু সুলতান নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর- ৬৭১(১)২০২৫ নম্বর মামলা চলমান ছিল। এ মামলার বিচারকার্য শেষে আদালত আসামিকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই টিপু সুলতান গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতান গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি আভিযানিক দল জয়দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম সাংবাদিকদের কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'আসামি টিপু সুলতান যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত