ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২১-৮-২০২৬ দুপুর ৩:৫৯

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মা ও ৯ বছরের শিশু মেয়ের করুণ মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তাঁদের ৯ বছরের শিশুকন্যা নুছাইফা আক্তার। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সেলিম সরকার তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা বেগম ও তাঁর ছোট মেয়ে নুছাইফা। মুহূর্তের মধ্যে ঘাতক ট্রাকটি তাঁদের ওপর দিয়ে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি শনাক্তসহ চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার