উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
কুড়িগ্রামের উলিপুরে এক মাদক বিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উলিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠ ও রেলওয়ে পুকুরের মধ্যবর্তী কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
মোঃ জাহাঙ্গীর আলম পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মোঃ নূর ইসলাম এর পুত্র।
এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উলিপুরে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান,
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত