লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
নড়াইলের লোহাগড়ায় অনলাইন জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি চাচই পূর্বপাড়া এলাকা থেকে অনলাইন জুয়া খেলার অভিযোগে সোহান শেখ (৩০) ও রোমান শেখ (২৯) নামের দুই যুবককে মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে পুলিশ এবং জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
এ ঘটনার পর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন অভিযোগ তোলেন যে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও মাদক ব্যবসার সাথে আরও অনেকে জড়িত থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ উল্টো চেয়ারম্যানের বিরুদ্ধেই অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন।
এলাকাবাসীর দাবি, চেয়ারম্যান একদিকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন, অন্যদিকে প্রভাবশালী বা পরিচিত অপরাধীদের পক্ষে সুপারিশ ও প্রশ্রয় দিয়ে আইন প্রয়োগে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, অপরাধে জড়িত সবার বিরুদ্ধেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা