ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১২:৪০

পঞ্চগড়ে জেলা প্রশাসকের (ডিসি) অনুমতিপত্র জালিয়াতি করে ‘করতোয়া সোলার লিমিটেড’ নামের একটি কোম্পানির ৪৫ বিঘা জমি রেজিস্ট্রি করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ৩০ জুন জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার। তবে প্রতিবেদন দাখিলের দেড় মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন।

জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি এলাকার শেখগছ মৌজায় জেলা প্রশাসকের অনুমোদন জাল করে বিপুল পরিমাণ জমি রেজিস্ট্রি করার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসনের নির্দেশে তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর আমিনুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক চিঠিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আইন অনুযায়ী কোনো কোম্পানি কর্তৃক জমি ক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের পূর্বানুমতি বাধ্যতামূলক। তবে করতোয়া সোলার লিমিটেড ২০২১ সালের ২৬ জানুয়ারিতে ইস্যুকৃত একটি অনুমতিপত্র জালিয়াতি করে ২০২৪ সালে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে। ২০২১ সালের ওই অনুমতিপত্রে শর্ত ছিল—অনুমোদনের এক বছরের মধ্যে জমি ক্রয় শেষ করতে হবে এবং কেবল অকৃষি জমি কেনা যাবে। কিন্তু কোম্পানিটি জালিয়াতির আশ্রয় নিয়ে নির্দিষ্ট মেয়াদের বহু পর এবং শর্ত লঙ্ঘন করে দুই ফসলি কৃষি জমি রেজিস্ট্রি করে নেয়। তদন্তে জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলেও প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত