অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
পিরোজপুর জেলার নাজিরপুর সদর থেকে হুলার চর এলাকা দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বলেশ্বর নদ তীব্র নাব্যতা সংকটে পড়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও শুকনো মৌসুম আসতেই নদীটির তলদেশ জেগে ওঠে। স্থানীয় একদল অসাধু ব্যক্তির অবৈধ মৎস্য শিকারের অপকৌশল এবং প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবেই নদটি দ্রুত অস্তিত্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, নদের বিভিন্ন অংশে গাছের ডালপালা ফেলে কৃত্রিম ‘ঝাঁপ’ তৈরি করে মাঝ নদীতে পানির স্বাভাবিক প্রবাহ আটকে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে স্বাভাবিক স্রোত বাধাগ্রস্ত হয়ে দ্রুত পলি জমে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এছাড়া নদীজুড়ে অবাধে ফেলা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, চাই এবং চরপাটা জাল। এসব ক্ষতিকর জালের কারণে নদের জলজ জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি পলি জমার গতিও ত্বরান্বিত হচ্ছে।
স্থানীয় বাবুর বাজারের ব্যবসায়ী মো. সাকিব হোসেন জানান, অবৈধ জাল ও ঝাঁপের কারণে নদীর গতিপথ আটকে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে শুকনো মৌসুমে নৌযান চলাচল বন্ধ হয়ে সাধারণ ব্যবসায়ী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। একই এলাকার বাসিন্দা মুক্তা সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিকর জালের ব্যবহারে নদে দেশীয় মাছ কমে যাওয়ার পাশাপাশি শুকনো মৌসুমে নদীটি মরা খালে রূপ নেয়।
বলেশ্বর নদকে বাঁচাতে এবং এর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে অবিলম্বে অবৈধ জাল ও ঝাঁপ অপসারণসহ দ্রুত নদী খনন ও নিয়মিত প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড