ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১২:৪৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্তের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সংশ্লিষ্ট কমিটি। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের সাময়িক বরখাস্তের বিষয়টি অনিষ্পন্ন থাকায় শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও নানা আলোচনা-সমালোচনা চলছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ মার্চ মাদ্রাসার বাইরের একটি ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ৩০ মার্চ তিনি জবাব দিলেও তা তৎকালীন পরিচালনা কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় ৬ এপ্রিল সাবেক সভাপতি শেখ নাজিম উদ্দিন তাঁকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে ঘটনা তদন্তে মো. জাহিদুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়সীমা বহু আগে পেরিয়ে গেলেও তদন্ত কমিটি আজ পর্যন্ত প্রতিবেদন দাখিল করেনি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিধিমালার বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানান, কোনো শিক্ষককে সাধারণত ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা যায় না এবং সময় পার হলে তিনি বেতন-ভাতা পাওয়ার অধিকারী হন। বর্তমানে এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সরকারি নিয়মে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদুর রহমান মুন্সী জানান, প্রতিষ্ঠানের ভেতরে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ তাঁর জানা নেই, কেবল সীমানা জমি নিয়ে এক ব্যক্তির সাথে ব্যক্তিগত বিরোধ ছিল।

এদিকে বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলামের দাবি, মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে সাবেক সভাপতি শেখ নাজিম উদ্দিনের নামে উত্তোলিত এক লাখ টাকা যথাসময়ে জমা না দিয়ে ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ হন সভাপতি। পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার বাইরের একটি বিষয়কে পুঁজি করে তাঁকে নিয়মবহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সাবেক সভাপতি শেখ নাজিম উদ্দিনের দাবি, যথাযথ রেজুলেশন ও যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করে মাদ্রাসার উন্নয়নমূলক কাজেই ব্যয় করা হয়েছে। অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম দ্রুত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত