কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু পরিবারের ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। ফসলী জমির উপর দিয়ে রাস্তা নিতে বাধা দেওয়ায় ওই পরিবারকে মামলায় জড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ভয়ভীতি দেওয়া হচ্ছে। বিএনপি নেতার হুমকি ও ভয়ভীতিতে ওই পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। গত বুধবার সড়জমিন উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে গিয়ে জানা গেছে ২০২৬-২৭ অর্থ বছরের প্রকল্প বাস্তবায়ন অফিসে এমপি কোটায় খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হইতে উপেন চৌধুরীর বাড়ী হয়ে জহরের কান্দি শেষ অংশের রাস্তা মাটি দ্বারা নির্মান প্রকল্পের বরাদ্দ নেওয়া হয়। উক্ত প্রকল্পের সভাপতি রামশীল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান কাজী স্থানীয় মিলন কান্তি হালদারের ফসলী জমির উপর দিয়ে রাস্তার কাজ শুরু করেন। এ সময় মিলন কান্তি হালদার তার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নিতে বাধা দিলে বিএনপি নেতা ও তার লোকজন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে স্থানীয় উপেন চৌধুরীর ছেলে পরিমল চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এলাকায় একটা টেনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে। আমাদের এলাকায় যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। অত্র এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া তথা যাতায়াতের জন্য একটি রাস্তা একান্ত প্রয়োজন। আমাদের এমপি এসএম জিলানী রাস্তা করার জন্য একটি প্রকল্প দিয়েছেন। এলাকার উন্নয়নের জন্য আমাদের সকলেরই ত্যাগ স্বীকার করতে হবে। মিলন কান্তি হালদার বলেন- এলাকার উন্নয়নের জন্য রাস্তা প্রয়োজন তবে বিএনপি নেতা বজলুর রহমান কাজী ব্যক্তি আক্রশবসতঃ আমার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মান করছে। শুধু তাই নয় আমি বাধা দিলে তার লোকজন নিয়ে আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে। রামশীল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান কাজী জানান- আওয়ামীলীগ আমল থেকে এলাকাটি অনুন্নত রয়েছে। অত্র এলাকার মানুষের যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। বছরের অধিকাংশ সময় তাদের নৌকায় চলাচল করতে হয়। তাই এমপি কোটায় বরাদ্দ দিয়ে রাস্তাটি নির্মান করা হচ্ছে। রাস্তাটি নির্মান কাজ শেষ হলে এলাকাবাসী উপকৃত হবে। তিনি আরোও জানান আমরা রাস্তার শুরু করার আগে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ মিলনকে নিয়ে বসে ছিলাম। তিনি সমাজে বসে রাস্তা করার অনুমতি দিয়েও বিরধিতা করে যাচ্ছে। আমি তাকে কোন হুমকি দেইনি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত