ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১২:৪৫

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালতে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) ও উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত