ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১২:৪৬

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘ কয়েক বছর ধরে চলছে তীব্র বিদ্যুৎ সংকট। দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ মেলায় চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপটির সাধারণ মানুষ। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও দাপ্তরিক কাজকর্মে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

ওজোপাডিকোর তথ্য অনুযায়ী, মনপুরা সদর হাজিরহাটের উপকেন্দ্রের সক্ষমতা ১.৫ এমভিএ হলেও সর্বোচ্চ চাহিদা রয়েছে ২.৫ মেগাওয়াট। ফলে উৎপাদন ও সরবরাহ সক্ষমতার তুলনায় চাহিদার বিশাল ফারাক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জেনারেটর বিকল থাকা এবং পুরোনো যন্ত্রপাতির ওপর নির্ভরতার কারণে নিয়মিত লোডশেডিং এখন দ্বীপবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। জেনারেটরনির্ভর এ বিদ্যুৎ ব্যবস্থার কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটিতে পুরো দ্বীপাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে জরুরি সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে জাতীয় গ্রিডের সঙ্গে মনপুরাকে যুক্ত করার দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে মনপুরার আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার কে এম ফরিদুল ইসলাম মুঠোফোনে জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সব মেশিন সচল থাকলেও চাহিদার তুলনায় সক্ষমতা কম হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তবে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে ইতিমধ্যে জাতীয় দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী বোর্ড মিটিংয়ে ঠিকাদার চূড়ান্ত করে এক বছরের মধ্যে জাতীয় গ্রিড সংযোগের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত