তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে নির্বিচারে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে অধিক মাছ ধরার আশায় একদল অসাধু ব্যক্তি গোবরা নদীর বিভিন্ন অংশে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এর পরপরই শোল, বোয়াল, ট্যাংরাসহ নানা প্রজাতির দেশীয় মাছ ও জলজ প্রাণী মরে পানিতে ভেসে ওঠে। বর্তমানে নদীর তলদেশ ও পাড়ে মরা মাছ পচে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার ফলে তীরবর্তী বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, এই বিষাক্ত পদার্থের কারণে পানির ক্ষুদ্র অণুজীব ধ্বংস হয়ে দীর্ঘমেয়াদে নদীর প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় বাসিন্দা শাহিনুর ইসলাম শাহিন জানান, বিষ প্রয়োগের কারণে নদীর মাছ মরে পচে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় পাড় দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। পরিবেশ পদকপ্রাপ্ত কর্মী মাহমুদুল ইসলাম মামুন বলেন, নদীতে বিষ দেওয়া একটি বড় ধরনের পরিবেশ বিধ্বংসী অপরাধ; এর ফলে নদীর খাদ্যশৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়তে পারে। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমেল চন্দ্র রায় জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে স্থানীয়দের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত