ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১:৫১

পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখা। আয়োজনে সফল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা এবং খাবার বিতরণ করা হয়।

২২ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "এসো হে নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে"—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তছলিম তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন, সাইফুল ইসলাম জুরান এবং উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকির হোসেন মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি জানিয়ে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত