ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ২:১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় টঙ্গী পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের ভোটাধিকার এবং গণভোটে প্রকাশিত জনমতের প্রতি সম্মান জানিয়ে তা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর মো. নজরুল ইসলাম। টঙ্গী পূর্ব থানার আমীর ও ৪৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন টঙ্গী পূর্ব থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ফখরুল আলম। সমাবেশটি সঞ্চালনা করেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ মোল্লা। এ সময় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ ৪৮ নম্বর ওয়ার্ড ও টঙ্গী পূর্ব থানা শুরা ও কর্মপরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সামনে এসেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গণভোটে জনগণের দেওয়া রায়কে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও তারা গুরুত্বারোপ করেন। সমাবেশে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, শুরা ও কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার