টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
শনিবার টুঙ্গিপাড়ায় জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় এস এম জিলানী বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে। ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণদের এসব সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে তাদের পাশে দাঁড়াতে পারা আনন্দ ও গর্বের বিষয়। ধর্মীয় ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা হলে তারা সমাজের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও মনোযোগী হয়ে কাজ করতে পারবেন।
সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ ১০ জনকেও সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।
সভায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে নিয়মিত সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ