গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
গাজীপুরে এক নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
শুক্রবার ২১ আগস্ট দিবাগত রাত ৩ টার সময় মহানগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় মির্জা এ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানিপুর এলাকায় ফ্যাক্টরীর বাউন্ডারি ওয়াল টপকিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিলো। ফ্যাক্টরির ভিতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত পা বেধে ফেলে। বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। এরপর গেটে তালা কেটে সাত হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
কারখানার এমডি আনিসুল হক বলেন,রাত ৩ টার সময় আমাকে ফোন করা হয়েছিল কারখানা থেকে। মোবাইল চার্জে থাকায় আমি রিসিভ করতে পারিনি। তিনি বলেন,আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
রাব্বি নামে নিটিং এর সহকারী অপারেটর বলেন, আমরা কারখানার ভিতরে ছিলাম। হঠাৎ রাত ৩ টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আমাদের হাত পা বেধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতংক বিরাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করপছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন,ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল