ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৪:৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় গোপন গোপন সংবাদের ভিত্তিতে একটি বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে,মহেশখালী থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত এই বিশেষ অভিযানে এক নারীসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছোট মহেশখালী এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত রহমত উল্লাহ এবং চোরাই মালামাল ও অস্ত্র তৈরির সরঞ্জাম রক্ষণাবেক্ষণে জড়িত শাবনূর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মিঠাছড়ি এলাকায় চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা রহমত উল্লাহকে ধরে পুলিশে দেয়। পরবর্তীতে থানা পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ স্বীকার করেন যে, তিনি ও তার সিন্ডিকেট চুরি ও মাদক কারবারের আড়ালে দুর্গম এলাকায় আস্তানা গড়ে তুলেছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশের একটি টিম এসআই ইকবাল হায়দারের নেতৃত্বে মিঠাছড়ি পাহাড়ি এলাকার মোতাহেরা নামক এক নারীর বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুস সোলতান জানান, উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে অস্ত্র তৈরি করে কোথায় সরবরাহ করা হতো এবং এর নেপথ্যে কোনো বড় সিন্ডিকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এদিকে স্থানীয়রা জানান, মিঠাছড়ির পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে নমি উদ্দিন ও মঈনা নামের দুই ভাইসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্য সহযোগীদের ধরতে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত