বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
রাজশাহীর বাঘা উপজেলায় এক নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই নারী কর্মচারীকেও আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাসা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে বিদ্যালয়ের ওই নারী কর্মচারীর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। গাওপাড়া একটি বাসায় দেলোয়ার ও আয়াকে দীর্ঘদিন যাতায়াত করতো।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা দুজনকে ঘরে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, এর আগেও বিদ্যালয়ের অভ্যন্তরে তাঁদের এ বিষয়ে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কবার্তা তোয়াক্কা না করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় উপস্থিত হয়ে নিজের স্বামীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় আনা হয়। শনিবার সকালে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী