ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৪:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি আজ। ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন সকালে রাণীনগর উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। প্রধান অতিথি এমপি এস এম রেজাউল ইসলাম রেজু ব্যতিক্রমী ভঙ্গিতে ঘোড়ার পিঠে চড়ে এই রালীর নেতৃত্ব দেন রালীটি শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে রাণীনগর গার্লস স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম রেজাউল ইসলাম রেজু। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় গার্লস স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও সমর্থক খেলাটি উপভোগ করেন।

আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন ​উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোশারব হোসেন,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু,সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, মিঠুন, রাব্বি ও মিঠু,কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রায়হানুল হক রায়হান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনিসহ সর্বস্তরের নেতাকর্মী এবং উপজেলা  ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে