জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ক্ষেতলাল থানার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়ি থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার মো. আব্দুল করিমের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন মাস্টার এজেন্ট।
অভিযানে ডিবির এসআই (নিঃ) শাখাওয়াত হোসেন, এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’