মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পরার পরপরই আনন্দ-উচ্ছ¡াসে মেতে ওঠে তার নিজ জেলা ঠাকুরগাঁও। মিষ্টি বিতরণ, আনন্দ র্যালি ও ¯েøাগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় নানামুখী উদ্যোগ গগ্রহণ করতে দেখা যায়। এর মধ্যে শনিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ উৎসব পালন করা হয়। এ সময় জেলার সাংবাদিকগণ একে অপরকে মৃষ্টি খাইয়ে দেন। এর আগে ঘোষনার পর থেকেই ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশ নেন। এ সময় নেতাকর্মীদের ¯েøাগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ¡াস প্রকাশ করতে দেখা যায় তাদের।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির একজন শীর্ষ নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের পরিচিত মুখ। তার রাজনৈতিক জীবনের এই অর্জন জেলার মানুষের জন্যও গর্ব ও আনন্দের। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ নতুন করে সম্মানিত ও গর্ববোধ করছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এটি জেলার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুু ও সফলতা কামনা করেন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন। সব মিলিয়ে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ঠাকুরগাঁও জুড়ে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied