গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে গোপালগঞ্জে “দুর্নীতিকে না বলি” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে গ্রীণ ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠন সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন গ্রীণ ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সরকারি নজরুল কলেজ, সাতপাড়, গোপালগঞ্জের সাবেক সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা জিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীণ ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আনিসুজ্জামান সিকদার, মানিকহার ইভিআই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসএসটিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীণ ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু। তিনি তাঁর প্রবন্ধে দুর্নীতিকে জাতীয় অগ্রগতির প্রধান বাধা হিসেবে উল্লেখ করে প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন, সরকারি অর্থের জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবন্ধে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনসহ বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিত, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্য রোধ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর তদারকির দাবি জানানো হয়।
সেমিনারে সাংবাদিক মো. সাইফুর রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন। বক্তারা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা দল-মত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে