ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-৮-২০২৬ বিকাল ৫:৩৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না। দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন সেই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটের তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক  রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা। রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা টেকসই হতে পারে না।”

তিনি আরও বলেন, একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তখনই শক্তিশালী হয়, যখন জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

সভাপতির বক্তব্যে মো. ফজলুর রহমান সাঈদ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন এবং অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার