ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১১:৫৫

বাগেরহাটের শরণখোলায় বাবা-মায়ের অনুপস্থিতিতে খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ইসাহাক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভ্যানচালক ইসাহাক উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিধানসাগর এলাকার মৃত হোসেন আলী মীরের ছেলে।
​ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিধানসাগর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন সম্প্রতি গাছ থেকে পড়ে পা ভেঙে আহত হন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তার স্ত্রী মৌসুমী বেগম স্বামীকে চিকিৎসার জন্য বাগেরহাটে নিয়ে যান। বাড়িতে তখন তাদের সাত বছর বয়সী মেয়ে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী ইসাহাক রুটি দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন। অভিযোগ রয়েছে, নির্জন ঘরে নিয়ে শিশুটির হাত-পা বেঁধে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালান ওই বৃদ্ধ। পরবর্তীতে শিশুটি অন্য শিশুদের কাছে বিষয়টি জানালে এলাকায় ঘটনাটি জানাজানি হয় এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​খবর পেয়ে শনিবার রাতে খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অভিযুক্ত ইসাহাককে গ্রেপ্তার করে শরণখোলা থানা পুলিশ। একইসঙ্গে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খাতুন জানান, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
​তবে থানায় উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযুক্ত ইসাহাক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত