ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিসর্জন সুষ্ঠভাবে সম্পন্ন
সুষ্ঠ পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিসর্জন।কাচারি ঘাটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিসর্জন ঘাটে সিটির মন্ডপসমূহের প্রতিমা বিসর্জন করা হয়। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় বিসর্জন ঘাটে নাগরিকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তায় স্থাপন করা হয় উজ্জ্বল আলোকবাতি, সিকিউরিটি ক্যামেরা, আলোকসজ্জা ও অন্যান্য সজ্জিতকরণ, পুরুষ ও নারী পৃথক টয়লেট, মেডিকেল ক্যাম্প, হাত ধোয়ার ব্যবস্থা ইত্যাদি। বিসর্জন শেষে সিটি কর্পোরেশনের প্রস্তুতিতে সন্ত্বোষ প্রকাশ করে মেয়র টিটুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন
ময়মনসিংহের সনাতন ধর্মের নেতৃবৃন্দ, পূজা কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ। বিসর্জনকালীন সার্বিক অবস্থা পর্যবেক্ষণে থেকে শেষ পর্যন্ত বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এছাড়া, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান সহ পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ইতোপূর্বে মেয়র পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, পূজামন্ডপ সমূহ পরিদর্শন করেন এবং সিটির ৮৩ টি পূজা মন্ডপে মিষ্টান্ন, ফুল, করোনা সুরক্ষা সামগ্রী এবং নগদ আর্থিক সহযোগিতা পৌঁছে দেন তিনি। মেয়র শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied