গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, বর পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত বর পক্ষের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কনে পক্ষকে ভবিষ্যতে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।
জানা গেছে, বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত থাকায় পৌর এলাকার বারুইপাড়া গ্রামের মো. সাকিব (২১)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও ইসরাত জাহান বলেন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক বিবেচনায় নিয়ে এটি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহের আয়োজন বা এতে সহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত