ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে চাল কল মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৩৮

সিরাজগঞ্জে চাউল কল মালিক সমবায় সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মিলারদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পরে জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে এস এম সোহাগ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মিল মালিকদের ভয়ভীতি প্রদর্শন, উৎকোচ দাবি ও বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ করা হয়।

এতে বলা হয়, রায়গঞ্জের মিল মালিকরা সরকারি নির্দেশনা অনুযায়ী চাল সরবরাহ, লাইসেন্স নবায়ন ও রাজস্ব পরিশোধ করে আসছেন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো. মোতালেব, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, চাউল কল মালিক ওমর ফারুক পান্না ও কামরুল ইসলাম বাবলুসহ অনেকে।

স্মারকলিপির অনুলিপি খাদ্য অধিদপ্তর, সিরাজগঞ্জ পুলিশ সুপার, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব-১২ ও রায়গঞ্জ থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ