পটিয়ায় মফস্বলে লোডশেডিংয়ে জনদুর্ভোগ,জবাবদিহিতা নেই পল্লী বিদ্যুতের
চট্টগ্রামের পটিয়ার কয়েকটি বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উপজেলার নাইখাইন,হাবিলাসদ্বীপ,মালিয়ারা,ছনহরা,আশিয়াসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ এর দেখা নেই। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, রবিবার (২২ আগস্ট) সকাল থেকে পুরো এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ আসার অপেক্ষা করেও সংযোগ না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের বেশি কষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ, মোবাইল ফোন চার্জসহ দৈনন্দিন নানা কাজেও সমস্যায় পড়তে হচ্ছে।
স্হানীয় ব্যবসায়ীরাও জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
নাইখাইন গ্রামের একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তানভীর জানান, দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে কারখানা বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে। সময়মতো অর্ডার অনুযায়ী পণ্য তৈরি ও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শ্রমিকদেরও বসিয়ে রাখতে হচ্ছে, ফলে একদিকে যেমন উৎপাদন কমছে, অন্যদিকে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে।
শাহগদী মার্কেট এলাকার ব্যবসায়ী মো: তুহিন বলেন, "দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাব পড়ছে। দোকানে বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি চালানো যাচ্ছে না, ক্রেতারাও গরম ও অন্ধকারের কারণে বেশিক্ষণ দোকানে অবস্থান করছেন না। এতে বিক্রি কমে গেছে। বারবার বিদ্যুৎ আসা-যাওয়া করায় ব্যবসার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।"
জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, “আমার গ্রামেও সকাল থেকেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণ জানতে পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে এবং জিএমের নম্বরে বারবার ফোন করা হয়েছে। কিন্তু জিএম ফোন রিসিভ না করে বারবার কল কেটে দিয়েছেন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণ ও কখন সংযোগ স্বাভাবিক হবে—এ বিষয়ে জানতে পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোস্তাফিজুর রহমান চৌধুরী'কে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত