ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৪৩

কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় উলিপুর উপজেলার বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি প্রাঙ্গণে ভাওয়াইয়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাওয়াইয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ভাওয়াইয়া গানের ধারক-বাহক ও গীতিকার কছিম উদ্দিনের জীবনী পড়ে এই মহান শিল্পী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের তরুণ প্রজন্মের কাছে তাঁর জীবনী পৌঁছে দেওয়া প্রয়োজন। কছিম উদ্দিনকে নিয়ে অনেক লেখক বই লিখেছেন। তাঁর সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার সুযোগ তৈরি করতে সরকারি ও বেসরকারি দপ্তরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই সংরক্ষণের চেষ্টা করব। এসব বই থেকে পরবর্তী প্রজন্ম এই ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দীন সম্পর্কে কিছু জানতে পারবে।
স্মরণসভায় কুমার বিশ্বজিৎ বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বঙ্গভাষা ও লেখক স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠাতা, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ উল ইসলামসহ অন্যরা।
বক্তারা নদ-নদীময় কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কছিম উদ্দিনের লেখা বিভিন্ন ভাওয়াইয়া গান ও তাঁর সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, কছিম উদ্দিন একাধারে দেশের জন্য এবং সমাজের জন্য জ্ঞান ও সচেতনতামূলক অসংখ্য গান রচনা করে গেছেন। তাঁর গান ও সৃষ্টিকর্ম কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
তারা আরও বলেন, ভাওয়াইয়া শুধু একটি গান নয়; এটি আমাদের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। এই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তা না হলে একসময় ভাওয়াইয়ার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্মরণসভা শেষে কছিম উদ্দিনের লেখা বিভিন্ন ভাওয়াইয়া গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সঙ্গীতাঞ্জলি। এতে রেডিও ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পীসহ স্থানীয় অনেক গুণী শিল্পী অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত