ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৪৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়াপাড়া ইউনিয়নে নিজ বাড়িতে বিবাহ রেজিস্ট্রি করার সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ভূয়া কাজী মোঃ জামান আকন্দ দৌঁড়ে পালিয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জামান আকন্দ পানিহাতা গ্রামে নিজ বাড়িতে বিবাহ রেজিস্ট্রির কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান। ইতোমধ্যে দৌঁড়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, মোঃ জামান আকন্দ দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে কাজী হিসেবে বিবাহ ও তালাক নিবন্ধন করে আসছিলেন। বিবাহ ও তালাক রেজিষ্ট্রি করতে তার কোন নিবন্ধন নেই। জামান আকন্দের পিতা মরহুম কাজী রফিকুল ইসলাম ঐ ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্ট্রার ছিলেন। পিতার মৃত্যুর পর জামান তার পিতার অব্যবহৃত বিবাহ রেজিস্ট্রার ভলিউম ব্যবহার করে এ প্রতারণা করে আসছিলো।

এতে করে তার দ্বারা রেজিস্ট্রিকৃত সবগুলো বিয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বৈধ বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মফিজুল ইসলাম বলেন, জামান আকন্দ তার পিতা মারা যাওয়ার পর প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন বিবাহ ও তালাক রেজিস্ট্রি করে আসছে। এসব বিবাহ ও তালাকের আইনগত কোন বৈধতা নেই। পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জামান আকন্দের কাছ থেকে রেজিস্ট্রার ভলিউম উদ্ধারের জন্য আমি জেলা রেজিস্ট্রারকে অনেকবার অবগত করেছি।

এ বিষয়ে রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: সোলাইমান বলেন, কাজী রফিকুল ইসলাম মারা যাওয়ার পর তার ছেলে জামান আকন্দ তার বাবার রেজিস্টার ভলিউম ব্যবহার করে ভূয়া বিবাহ রেজিস্ট্রি করে আসছিলো- এমন অভিযোগ আমাদের কাছেও এসেছিলো। তখন জামান আকন্দ রেজিস্ট্রার ভলিউম জমা দিয়ে দিবে এমন অঙ্গীকার করে মুচলেকা দিয়েছিলো। কিন্তু পরবর্তীতে তিনি আর রেজিস্ট্রার ভলিউম জমা দেননি। এখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত