ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৪৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু পরিবারের ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। ফসলী জমির উপর দিয়ে রাস্তা নিতে বাধা দেওয়ায় ওই পরিবারকে মামলায় জড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ভয়ভীতি দেওয়া হচ্ছে। বিএনপি নেতার হুমকি ও ভয়ভীতিতে ওই পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। 

গত বুধবার সরজমিন উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে গিয়ে জানা গেছে ২০২৬-২৭ অর্থ বছরের প্রকল্প বাস্তবায়ন অফিসে এমপি কোটায় খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হইতে উপেন চৌধুরীর বাড়ী হয়ে জহরের কান্দি শেষ অংশের রাস্তা মাটি দ্বারা নির্মান প্রকল্পের বরাদ্দ নেওয়া হয়। উক্ত প্রকল্পের সভাপতি রামশীল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান কাজী স্থানীয় মিলন কান্তি হালদারের ফসলী জমির উপর দিয়ে রাস্তার কাজ শুরু করেন। এ সময় মিলন কান্তি হালদার তার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নিতে বাধা দিলে বিএনপি নেতা ও তার লোকজন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। 

এ ব্যাপারে স্থানীয় উপেন চৌধুরীর ছেলে পরিমল চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এলাকায় একটা টেনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে। আমাদের এলাকায় যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। অত্র এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া তথা যাতায়াতের জন্য একটি রাস্তা একান্ত প্রয়োজন। আমাদের এমপি এসএম জিলানী রাস্তা করার জন্য একটি প্রকল্প দিয়েছেন। এলাকার উন্নয়নের জন্য আমাদের সকলেরই ত্যাগ স্বীকার করতে হবে। 

মিলন কান্তি হালদার বলেন- এলাকার উন্নয়নের জন্য রাস্তা প্রয়োজন তবে বিএনপি নেতা বজলুর রহমান কাজী ব্যক্তি আক্রশবসতঃ আমার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মান করছে। শুধু তাই নয় আমি বাধা দিলে তার লোকজন নিয়ে আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে। রামশীল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান কাজী জানান- আওয়ামীলীগ আমল থেকে এলাকাটি অনুন্নত রয়েছে। অত্র এলাকার মানুষের যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। বছরের অধিকাংশ সময় তাদের নৌকায় চলাচল করতে হয়। তাই এমপি কোটায় বরাদ্দ দিয়ে রাস্তাটি নির্মান করা হচ্ছে। রাস্তাটি নির্মান কাজ শেষ হলে এলাকাবাসী উপকৃত হবে। তিনি আরোও জানান আমরা রাস্তার শুরু করার আগে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ মিলনকে নিয়ে বসে ছিলাম। তিনি সমাজে বসে রাস্তা করার অনুমতি দিয়েও বিরধিতা করে যাচ্ছে। আমি তাকে কোন হুমকি দেইনি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত