আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে সুরাইয়া নামে এক গৃহবধূর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মোসলেমের ছেলে শাহারুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। পরিবারের দাবি, মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগে শাহারুল তার মোবাইল ফোন থেকে সুরাইয়াকে ফোন করে ভয়ভীতি দেখান এবং নিজেকে ওসির ঘনিষ্ঠ/ক্ষমতাবান ব্যক্তি হিসেবে পরিচয় দেন।
নিহতের পরিবারের অভিযোগ, শাহারুল নিজেকে সুরাইয়ার স্বামীর ধর্মভাই হিসেবে পরিচয় দিতেন।
শাহারুলের সঙ্গে সুরাইয়ার চলাফেরা ও যোগাযোগ পছন্দ করতেন না নিহতের পরিবারের সদস্যরা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো বলেও দাবি পরিবারের। তাদের অভিযোগ, এ বিরোধের জের ধরেই সুরাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের বাবা চাঁদ আলী বলেন, “শাহারুল যদি আমার মেয়েকে ফোন করে ভয়ভীতি না দেখাত, তাহলে হয়তো আমার মেয়ে আজ বেঁচে থাকত। ফোনে সে বলেছে, তার ওসি আছে—কেউ কিছু করতে পারবে না। শাহারুলের এমন ক্ষমতা দেখানোতে আমরা হতাশ। আমরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার চাই।”
নিহতের স্বামীরও অভিযোগ, শাহারুল তার স্ত্রীকে ফোন করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন। তার দাবি, ওই ফোনকলের পরই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তিনি শাহারুলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নিহতের স্বজনরা আরও অভিযোগ করেন, ঘটনার পর শাহারুল নিজেকে রক্ষা করতে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন এবং প্রভাব-ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন। পরিবারের দাবি, শাহারুল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হালসা শাখায় চাকরি করেন এবং এলাকায় নিজের প্রভাবের কথা বলে থাকেন।
নিহতের এক স্বজন বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পাইকপাড়া গ্রামের মোসলেমের ছেলে শাহারুল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আমরা মনে করি। আমরা শাহারুলের বিচার চাই। তদন্ত করে প্রকৃত সত্য বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
পরিবারের সদস্যরা আরও বলেন, সুরাইয়ার মৃত্যুর ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি নয়, বরং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত