ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৪৭
নেত্রকোণার মদন উপজেলায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে ঘুমের ওষুধ সেবনের পর রুনা রানী তালুকদার নামে এক নারীর মৃত্যু হয়েছে।  গত ২২ আগস্ট ২০২৬ শনিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রুনা রানী তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর গ্রামের জীবন চন্দ্র তালুকদারের মেয়ে। তিনি বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী ছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা দায়েরের পর থেকে রুনা রানী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ২০ আগস্ট স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরদিন ভোরে তিনি ঘুমের ওষুধ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে তাড়াইল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কিশোরগঞ্জে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ আগস্ট) ভোররাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই অসীম তালুকদার বলেন, “রুনা রানী ঘুমের ওষুধ সেবন করার পর আমরা প্রথমে তাঁকে তাড়াইল হাসপাতালে নিয়ে যাই। পরে কিশোরগঞ্জে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ আগস্ট ভোররাতে তাঁর মৃত্যু হয়।”
আদালতে করা মামলার বিষয়ে জানতে চাইলে অসীম তালুকদার বলেন, “আমরা এর আগেই আদালতে মামলা করেছি।”
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি