ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ২:১৭

কক্সবাজারের পেকুয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ওসমান হায়দার মানিক ও আনিসুর রহমান। সভাপতি পদে হরিণ প্রতীকে ওসমান হায়দার মানিক ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের হারুনুর রশীদ পেয়েছেন ১৩৭ ভোট। ফলে ৫৯ ভোটের ব্যবধানে জয় পান ওসমান হায়দার মানিক।

সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকের আনিসুর রহমান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়াল ঘড়ি প্রতীকের রানা পেয়েছেন ১২৪ ভোট। এতে ৩৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন আনিসুর রহমান।

সহসভাপতি পদে কাতলা মাছ প্রতীকে মনির উদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল্লাহ আল বাচ্চু হারিকেন প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।কোষাধ্যক্ষ পদে টেলিফোন প্রতীকে আতিকুর রহমান ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে শাহাদাত হোছাইন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফরিদুল আলম টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট।

সদস্য পদে ফুটবল প্রতীকে আহমদ হোছাইন ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ২ নম্বর সদস্য পদে কাপ-পিরিচ প্রতীকে মো. ইসমাঈল ১৯০ ভোট পেয়ে এবং ৩ নম্বর সদস্য পদে ঘুড়ি প্রতীকে মো. বাদশা মিয়া ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।  বাজারের ব্যবসায়ীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকার প্রত্যাশা করেন।

পেকুয়া থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক নিরাপত্তা ও আন্তরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমএসএম / এমএসএম

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন