দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ৫ নং পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে লিজা আক্তার নামের এক সহকারী শিক্ষিকা প্রায় ১৫ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে, আফরোজা আক্তার মেডিকেল ছুটি নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দুই শিক্ষিকা দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষক সংকট আরও প্রকট হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়কে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্তানদের লেখাপড়া নিয়ে হতাশায় রয়েছেন তারা।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘লিজা ম্যাডাম’ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। আফরোজা ম্যাডামও নিয়মিত বিদ্যালয়ে থাকেন না। ফলে অনেক সময় ক্লাস পরিচালনায় সমস্যা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা লিজা আক্তার ২০২৫ সালের জুন মাস থেকে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। অপর সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার প্রথম দফায় এক মাসের মেডিকেল ছুটি ভোগ করার পর দ্বিতীয় দফায় ৮ জুলাই ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মেডিকেল ছুটিতে রয়েছেন।
লিজা আক্তারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আফরোজা আক্তার বলেন, “আমি বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ায় শারীরিক বিভিন্ন জটিলতার কারণে তিন মাসের বিনা বেতনের মেডিকেল ছুটিতে রয়েছি। এ ছুটি শেষে সরকারি বিধি অনুযায়ী ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি গ্রহণ করব।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশ্রাফুল আলম বলেন, বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক পদ রয়েছে সাতটি। এর মধ্যে প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় বর্তমানে চারজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এর সঙ্গে লিজা আক্তার ১৫ মা
সের বেশি সময় ধরে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। আফরোজা আক্তারও মেডিকেল ছুটিতে রয়েছেন।
তিনি বলেন, “চারজন শিক্ষক দিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করা অত্যন্ত কষ্টকর। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস পরিচালনায় সমস্যা হচ্ছে। দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
খালিয়াজুরী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বায়হান বলেন, “পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি আমাদের জানা আছে। আফরোজা আক্তার অন্তঃসত্ত্বা হওয়ায় শারীরিক বিভিন্ন সমস্যার কারণে মেডিকেল ছুটিতে রয়েছেন। প্রথম এক মাসের মেডিকেল ছুটি ভোগ করার পর দ্বিতীয় দফায় ৮ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন তিনি।”
লিজা আক্তারের দীর্ঘ অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, “লিজা আক্তার বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তেমন সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শিক্ষা অধিদপ্তরকে প্রতিবেদন আকারে জানানো হয়েছে।”
শিক্ষক সংকটের বিষয়ে আবু বায়হান বলেন, প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পাশাপাশি দুই সহকারী শিক্ষিকার অনুপস্থিতির কারণে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ হলে বিদ্যালয়ের এ সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম বলেন, “পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। বিষয়টি দেখে বলতে হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতে দ্রুত শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা শিক্ষিকার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
এমএসএম / এমএসএম
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল