যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
যশোরের অভয়নগরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ তাদের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (২২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মোঃ বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে মোঃ জুয়েল গাজী (৩০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের উপপরিদর্শক মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল বাগমারা গ্রামের ইটের সলিং সড়কে অভিযান চালায়। অভিযানের সময় আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখের দেহ তল্লাশি করা হলে তার প্যান্টের পেছনে গোঁজানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। তার পকেট থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড তাজা গুলি। ডিবি পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে জুয়েল গাজীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied