ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৩:২৭
শ্রীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের  মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানাগেছে, ওই গ্রামের মোল্লা বাড়ির পাঁচ বছরের ইব্রাহিম ও সাড়ে তিন বছরের রায়হানকে খুজে না পেয়ে বাড়ির লোকজন তাদের সন্ধান করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বেলা ১১ টার দিকে বাড়ির  পাশে পুকুরে নেমে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস তাদেরকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম ও রায়হান আপন চাচাতো ভাই। ইব্রাহিম মোল্লা ওই বাড়ির মহসিন মোল্লার ছেলে। রায়হান মোল্লার বাবার নাম মহিউদ্দিন মোল্লা। নিহত দুজনের বাবাই সৌদি আবর প্রবাসী। একই বাড়ির দুরন্ত দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ