ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৩:৩৭

নওগাঁর মান্দায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়ক এইচবিবিকরণ (ইটের হেরিংবোন বন্ড) কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নামমাত্র ৮ হাজার ইটের কাজ ৫ লাখ টাকা পুরো তুলে নিয়েছে ‘অন্বেষা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির ৪র্থ পর্যায়ভুক্ত প্রকল্পের আওতায় জটিল দরপত্র প্রক্রিয়া এড়াতে ও দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ‘রিকুয়েস্ট ফর কোটেশন’ (জঋছ) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা থাকলেও তা বাস্তবে ঘটেছে উল্টো।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা ওয়াব্দা বাঁধ থেকে সৎ সঙ্গ মন্দির পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পুরো রাস্তায় কাজ করার কথা থাকলেও বাস্তবে মাত্র ১৫০ ফুটের মতো সড়ক নির্মাণ করেই তুলে নেওয়া হয়েছে পুরো বিল।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই হরিলুট হয়েছে। প্রকল্পটিতে সর্বোচ্চ ৮ হাজার ইট ও এক গাড়ি বালু ব্যবহার করা হয়েছে, যার আনুমানিক খরচ ১ লাখ ৫০ হাজার টাকার বেশি নয়। বাঁকি টাকা কাজ না করেই পকেটস্থ করা হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তার দু’পাশে মাটি ভরাট করার কথা থাকলেও সেটি করেননি। যার কারণে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত সড়কটি ভেঙে যাচ্ছে। ফলে সরকারের উন্নয়ন ফিকে হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল কাদের জানান, কাজে অনিয়মের বিষয়টি জানা ছিল না। তথ্য পাওয়ার পর তদন্ত টিম পাঠানো হয়েছে; সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২