শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে এক রাতেই দুইটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, গত রাতে বাজারের আল-সৈয়দ শপিং কমপ্লেক্সের ‘গ্যাজেট জোন’ মোবাইলের দোকানে চোরের দল হানা দেয়। এ সময় দোকান থেকে প্রায় ৬০টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
একই রাতে বাজারের রয়েল মার্কেটের ভিভো শোরুমেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, দুটি দোকান থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
পরপর দুইটি মার্কেটে চুরির ঘটনায় শেরপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, চুরির ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে জানা গেছে। ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মৌলভীবাজার পুলিশ সার্কেলের আবুল খায়ের ভুক্তভোগী ব্যবসায়ীদের চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোনগুলোর IMEI নম্বরসহ বিস্তারিত তথ্য অভিযোগে উল্লেখ করার জন্য বলেন।
এক রাতেই দুইটি দোকানে চুরির ঘটনায় বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের প্রশ্ন—রাতের পাহারা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নজরদারির পরও কীভাবে এমন ঘটনা ঘটল?
ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বাজারে রাতের নিরাপত্তা ও পাহারা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস