উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধু রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগষ্ট) দুপুরে পৌর শহরের গবা মোড়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও আসামী সনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। মানববন্ধন শেষে আসামী গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবীতে দুই শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে ইউএনও এবং ওসি’র দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত গৃহবধুর মা মাসুদা বেগম, মামি লিপি বেগম, এলাকাবাসী ফকরুল ইসলাম, চাঁদ মিয়া, পান্ডুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক বাদল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার ৩ বছর অতিবাহিত হওয়ার পরেও মামলার সুষ্ঠ তদন্ত এবং প্রকৃত আসামিদের সনাক্ত করা হয়নি। গৃহবধু রিংকি হত্যার সাথে তার স্বামীসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকতে পারেন বলে বক্তারা দাবী করেন। তারা অতি দ্রুত মামলার তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ঘটনার সময় আমি অন্য থানায় কর্মরত ছিলাম। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা দ্রুতই কাজ শুরু করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ আগষ্ট সকালে পিতার বাড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রেজাউল করিমের মেয়ে নববধু রোকাইয়া আক্তার রিংকি’র (১৯) শয়ন কক্ষে গলা কাটা মরদেহ দেখতে পান স্বজনরা। এ সময় মরদেহের শরীরে ১৬-১৭টি আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের লোকজন। পরে এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। হত্যাকান্ডের প্রায় ৬ মাস পূর্বে পার্শ্ববতী ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকার এক সেনা সদস্যর সাথে রিংকি’র বিবাহ হয়। ওই গৃহবধু শ্বশুর বাড়ি থেকে অসুস্থ্ দাদীকে দেখতে পিতার বাড়িতে এসে হত্যাকান্ডের শিকার হন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত