ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৫:০

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। 

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানিটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানা লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে ছয় মাসের জন্য কোম্পানিটির কারখানা লে-অফ থাকবে।

অন্যদিকে, কোম্পানিটির আর্থিক অবস্থা দুর্বল। এ কোম্পানিটি ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লোকসান হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাসেও (জুলাই ২০২৪- মার্চ ২০২৫) লোকসান হয়েছে। এরপরে কোম্পানিটির আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ২৫ কোটি ৮ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ কোটি ৩৪ লাখ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ৫৫ লাখ টাকা লোকসান হয়েছে।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং ফুডের পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৭ লাখ টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর রয়েছে ১১ টাকা ১০ পয়সায়।

aliul / aliul

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ